সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নিহত ১

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বিজয়পাশা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী রেজওয়ান সরদার (২৪) নামে ১ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে ইজিবাইকের চালক রেজাউল মোল্লা (২৬)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আগুনে পুড়লো ২ দোকান

নিহত ব্যক্তি, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে। বর্তমানে তিনি বিজয়পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই রেজওয়ান সরদারের মৃত্যু হয়েছে। এ সময় আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ঢাকা-গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেসের ১টি যাত্রীবাহী বাস বিজয়পাশা এলাকায় ব্যাটারি চালিত ১টি ইজিবাইককে চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী ব্যবসায়ী রেজওয়ান সরদার নিহত হয় এবং চালক রেজাউল মারাত্মক ভাবে আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা