সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত ১

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান (৩০) ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

আরও পড়ুন : খাগড়াছড়ির পর রাঙামাটিতেও সংঘাত

ধনবনাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি পথে বাঘিল এলাকায় মধুপুর থেকে ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। প‌রে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হ‌লেও চালক পা‌লি‌য়ে‌ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা