সংগৃহীত ছবি
সারাদেশ

শেয়ালের কামড়ে আহত ১৩ 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা সদরে শেয়ালের কামড়ে ৩ নারীসহ ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা-৯টার মধ্যে উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১টি পাগলা শেয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করেন। এরপর রাস্তায় যাকে পাচ্ছিল, তাকেই কামড়ায় ছিলো। এ সময় ২ গ্রামে একে একে ১৩ জন আহত হয়। এর পরে গ্রামবাসীরা শেয়ালটিকে ধাওয়া করলে পালিয়ে যায়। তবে গ্রামবাসী শেয়ালের ভয়ে আতঙ্কিত।

এই ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম নিশ্চিত হওয়া গেছে তারা হলো, সাদিয়া আক্তার সাইমা (২০), আরবি আক্তার (১৮), নাজমা সুলতানা (৪৫), আনোয়ার হোসেন (৫০), আমিনুল হক (৭০), সুমন শেখ, (২৭), জান শরিফ মৃধা (৫০), সিমথী মুনি (১৫), রুপকোনা (৮০), দীপ মন্ডল ( ২৩) ও দেলোয়ার হোসেন (৪৬)।

আরও পড়ুন: আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার বলেন, এ ঘটনায় আহতদের চিকিৎসার পর প্রয়োজনীয় সকল ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এদিকে শেয়ালের কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না। আহতদের ভ্যাক্সিন দেয়া হয়েছে ১-দেড় ঘন্টার মধ্যেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা