সংগৃহীত ছবি
সারাদেশ

গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গরুহাটি এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ জিয়ারুল ইসলাম (২৮) ও শাফিউল (৪০) নামে ২ যুবককে আটক করেছে র‍্যাব-১৩। এ সময় পাচারকালে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, পাটগ্রাম উপজেলার জনাব আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৮) এবং একই এলাকার মৃত এলাহি বকশের ছেলে শাফিউল (৪০)।

র‍্যাব-১৩ জানান, আটকরা গাঁজা নিয়ে প্রাইভেটকারে করে রংপুর-ঢাকার দিকে যাচ্ছিলেন। এরপর মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঐ কার থামিয়ে তল্লাশির চালায় গাইবান্ধার র‍্যাবের সদস্যরা। এ সময় গাড়িতে থাকা ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। এর পরে ঐ ২ যুবককে আটক করে গাঁজা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আরও পড়ুন: ধানক্ষেতে ব্যক্তির গলাকাটা লাশ

র‌্যাব আরও জানান, তারা দীর্ঘদিন ধরেই প্রাইভেটকারে করে ঢাকায় গাঁজা পাচার করে আসছিলেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা