সংগৃহীত ছবি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে ২ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

নিহতরা হলো, উখিয়ার নুর বশর (৫৪) ও কবির আহমেদ (২৭)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সোমবার ভোরে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সামনে নুর বশরকে (৩০-৪০) জন অস্ত্রধারী তার বাড়ি থেকে তাকে বের করে এনে গুলি করে। এ সময় ১টি গুলি তার বুকে আর ২য় গুলি কোমরে করে।

এদিকে, রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে কিছু দূরে কবির আহমেদকে গুলি করা হয়। এরপর চাকু দিয়ে একাধিক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: যুবকের গলা কাটা লাশ উদ্ধার

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বর্তমানে ঐ এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার আগে ১১ সেপ্টেম্বর রাজাপালং ও পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এর ৫ দিনের মাথায় আবারো ২টি খুনের ঘটনা ঘটলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা