সংগৃহীত ছবি
সারাদেশ

রাজবাড়ীর ৪ থানায় নতুন ওসি

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ,পাংশা ও কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ জনকে বদলি-পদায়ন করা হয়েছে। এ সময় পুরাতনদের প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের সই করা এক অফিস আদেশে এই তথ্যটি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, রাজবাড়ী সদর থানায় মো. মাহমুদুর রহমান, পাংশা মডেল থানায় মোহাম্মদ সালাউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানায় মোহাম্মদ রাকিবুল ইসলাম ও কালুখালী থানায় মুহাম্মদ জাহিদুর রহমানকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: বন্ধ ২ স্টেশন চালু হতে পারে

প্রত্যাহার হওয়া ৪ থানার ওসি হলো, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ও কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর হোসাইন।

রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম জানান, রাজবাড়ীর ৪ থানার ওসিকে প্রত্যাহার করে তাদের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এখন তাদের জায়গায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা