সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পাচারের সময় ইলিশ জব্দ

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত নারীর মাথার উপরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, নারীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : কারখানায় আগুন দিল শ্রমিকরা

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হত্যার আগে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা