সংগৃহীত ছবি
সারাদেশ

চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় রাকিব নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধস, নিহত ৩

মৃত রাকিব (২০) সাভারের পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তিনি ধামরাই পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন। সাভারের রেডিও কলোনি এলাকায় শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিক্ষোভকারীদের দাবি, সড়কে আহত হওয়ার পর গতকাল শুক্রবার দিবাগত রাতে রাকিবকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগে টাকা না দেওয়ায় দেরিতে চিকিৎসা শুরু করা হয়। এতেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আহত রাকিবকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়েছিল। তার সঙ্গে থাকা কয়েকজনকে রোগী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হলে কাউন্টারে ভর্তি প্রক্রিয়ায় কিছুটা সময় ব্যয় হয়। এই সময়টিতে রোগীর চিকিৎসা চললেও তারা ভেবেছে চিকিৎসা সেবা বন্ধ ছিলো। চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি।

আরও পড়ুন: সৈকতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

এদিকে এঘটনায় সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাকিবের পরিবারের সদস্যসহ তার বন্ধুরা। পরে তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রওশন আরার সঙ্গে দেখা করে রাকিব হত্যার বিচারসহ জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ, আগে টাকা পরে চিকিৎসা এই প্রথার বিলোপ, রোগী ভর্তির ক্ষেত্রে বৈষম্য রোধ, সহনীয় মাত্রার সার্ভিস ফি নির্ধারণ, হাসপাতালের নিয়ম অনুসারে সকলের উপস্থিতি নিশ্চিত করা, রাকিব হত্যার ক্ষতিপূরণের দাবি জানান।

বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রওশন আরা বলেন, আমাদের পুরো হাসপাতালে সিসিটিভি ক্যামেরা আছে। আমাদের কোনো স্টাফ কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা করেছে এমন কিছু যদি পাওয়া যায় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো। দুর্ঘটনায় আহত কারো চিকিৎসা টাকা কিংবা অন্য কোনো কারণে আটকে ছিলো এমন ঘটনা কখনোই ঘটেনি। রোববার অভিযোগ খতিয়ে দেখতে আমরা সবাইকে নিয়ে বসবো। যারা এসেছিলেন তারা যেসকল দাবি জানিয়েছেন সেগুলো আমরা মেনে নিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা