সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যান চালক 

জেলা প্রতিনিধি: যশোর জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে ১ ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নিহত ১

নিহতের স্বজন আবুল হাসান জানান, শুক্রবার জীবিকার তাগিদে তিনি সকালে ভ্যান নিয়ে যশোর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর পথিমধ্যে বাড়ি থেকে কয়েকগজ দূরে মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে ১টি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে গিয়ে গুরুত্বর ভাবে আঘাতপ্রাপ্ত হয়। এর পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা