সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর ওপরে ১টি পণ্যবাহী ট্রাকের চাপায় ১ স্কুলছাত্রসহ ২ কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

নিহতরা হলো, মানিকগঞ্জ জেলা সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চরখণ্ড গ্রামের বাদশা মিয়ার ছেলে সাইম হোসেন (১৫)। সেই জাগীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল এবং একই গ্রামের জাহিদ হোসেনের ছেলে জাকির হোসেন (১৬)। তিনি রংমিস্ত্রির কাজ করত।

গোলড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে ২ বন্ধু সাইম ও জাকির তাদের বাড়ি যাচ্ছিল। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সেতুর ওপরে মোটরসাইকেলের সামনে থাকা সেলফি পরিবহনের ১টি বাস ব্রেক করেন। ঠিক তখন মোটরসাইকেল চালকও গতি কমায়। এই সময় পেছনে থাকা ১টি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয়। এর পরে গুরুতর আহত অবস্থায় সাইমকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্রদাস জানান, ১টি পণ্যবাহী ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর ১ জন ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনার পরে ট্রাসহ চালককে আটক করা হয়েছে। এছাড়াও সেলফি পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা