সংগৃহীত ছবি
সারাদেশ

গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলায় পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) সকালে শহরের শহীদ মহসিন সড়ক থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি

জানা যায় যে, শহরের শহীদ মহসিন সড়ক স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায়। এ সময় বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এর পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখেন, বস্তার ভেতর ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ ১টি শটগান উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন জানান, শহরের শহীদ মহসিন সড়ক থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কিন্তু এর মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং কীভাবে এগুলো সড়কে এলো সেই বিষয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা