সংগৃহীত ছবি
সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

জেলা প্রতিনিধি: যশোরে ট্রাকচাপায় বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত শামীমা আক্তার (৩৫) সিটি ব্যাংক ঝিকরগাছা শাখার ক্যাশ অফিসার এবং যশোর শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: হিলি বন্দরে আমদানি স্বাভাবিক

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সহকর্মী আবু মুছা বলেন, সোমবার অফিস শেষে তার মোটরসাইকেলে শামীমা বাড়ি ফিরছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক হর্ন দেয়। হঠাৎ হর্নের শব্দে অথবা গাড়িতে ব্যাগ বেধে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীমা নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও সহকারী।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা