সংগৃহীত ছবি
সারাদেশ

পাথর উত্তোলনের গর্তে ডুবে নিখোঁজ ১

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন: হিলি বন্দরে আমদানি স্বাভাবিক

রোববার (১২ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধ বোমা মেশিন দিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো রোববার সকালে উপজেলার শ্রীরামপুর এলাকার কাকাতু মুন্সির বাড়ির পাশে একটি পুকুরে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছি চক্রটি। এ সময় অসাবধানতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে পারেনি স্থানীয় লোকজন।

ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান বলেন, অনেক খোঁজাখুজি করার পরেও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা