সংগৃহীত ছবি
সারাদেশ

টয়লেটে মিললো রোগীর লাশ

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলা সদর হাসপাতালে নিখোঁজের ১দিন পরে হাসপাতালের টয়লেট থেকে বাবুল বেপারী (৪০) নামে ১রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকালের দিকে হাসপাতালের ৩য় তলার মেডিসিন ওয়ার্ডের টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কমছে যমুনার পানি

মৃত ব্যক্তি, বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে।

মৃতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়। এ সময় তার সাথে ছিলেন বৃদ্ধা মা রোকেয়া বেগম। এরপর শুক্রবার মধ্যরাতে মা রোকেয়া বেগম ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে দেখেন যে তার ছেলে নেই। এর পরে তিনি ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং এর একপর্যায়ে বিষয়টি নার্সদের জানায়। এর পরেও তার কোনো খোঁজ না পেলে সকালে রোকেয়া বেগম তার গ্রামের বাড়ি চলে যায়। তার পরে বিকেলে পুনঃরায় হাসপাতালে এসে তার ছেলের খোঁজ করেন। পরে শনিবার সকালে অন্যান্য রোগীরা হাসপাতালের শৌচাগারে গেলে বাবু বেপারীকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তার পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিক

মৃতের ভাতিজি হেনা আক্তার অভিযোগ করে জানান, আমার চাচ্চু বৃহস্পতিবার (১১ জুলাই) রাত থেকেই নিখোঁজ ছিলো তিনি। এ সময় তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যায়, তাহলে এই ২দিনে কি ১ বারো বাথরুম পরিষ্কার করা হয়নি? তারা আমার চাচ্চুকে না খুঁজে উলটো রোগীকে পাওয়া যায়নি বলে, আমার দাদীকে তার বাড়ি পাঠিয়ে দেয়। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব জানান, পুলিশ এই খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ কোনো ধরনের লিখিত অভিযোগ করেনি। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা