সংগৃহীত ছবি
সারাদেশ

কমছে যমুনার পানি

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পানি কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। এর ফলে এই জেলার বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ সময় পানি কমলেও এই জেলার ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।

আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা

শনিবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান, বিগত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে (১০ সে.মি) পানি কমে বিপৎসীমা থেকে (৩৫ সে.মি) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে (১২ সে.মি) কমে বিপৎসীমার থেকে (১০ সে.মি) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বরেন, সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। কিন্তু এই জেলার উজানে ভারী বর্ষণ হচ্ছে। এই পানি বাড়লে যমুনা নদীর পানিও বাড়বে। এতে চলতি বন্যায় এই জেলার ভাঙনকবলিত এলাকায় ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। তবে এই বন্যায় বড় ধরনের কোন বন্যার আশঙ্কা নেই।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, এ সময় যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এতে পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় (১০,০০০) হেক্টর জমির ফসল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা