সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলের হাতে মা খুন

জেলা প্রতিনিধি: পিরোজপুরে ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মা জুতিকা বালা (৫০)। এ ঘটনায় মামলার ৪ ঘণ্টার মধ্যে ছেলে জ্যোতিষ বালাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পদ্মার পানি বিপৎসীমার ওপরে

শুক্রবার (১২ জুলাই) রাতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী ও একজন মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জুতিকা বালা ও নারায়ন বালার দম্পতির ৪ ছেলে। ২ ছেলে ভারত থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলা দায়ের হওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে হত্যার মূল রহস্য উন্মোচন করে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার ও ডিবি পুলিশের ইনচার্জ রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে মূল আসামি ছেলে জ্যোতিষ বালাকে গ্রেফতার করা হয়। পরে আসামি জ্যোতিষ বালা পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন ধরে মায়ের প্রতি তার ক্ষোভ ছিলো। এছাড়া নিজের পরিবারে স্ত্রী সন্তানদের নিয়েও তিনি বিরক্ত ছিলেন। এ জন্য তিনি তার মাকে দায়ী করে হত্যার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল মোটর মেকানিকের

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় নিহতের ছেলের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

নিহতের ছোট ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেখানে তিনি ও তার বাবা কাজ করেন। প্রতিদিন দোকান থেকে রাত ১২টার দিকে বাড়িতে যান। বাড়ি ফিরে দেখেন তার মা রক্তমাখা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা