সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সুজন চন্দ্র বর্মন (৩১) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।

আরও পড়ুন : মেঘনায় ধরা পড়ল ২ পাখি মাছ

শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে নেত্রকোণা সদরের কান্দুলিয়া নামক স্থানে বেপোরোয়া গতির একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুজন বর্মনের স্ত্রী বিউটি চন্দ্র বর্মন (২৮), মেয়ে অধরা বর্মন (৬) এবং ভাগনে ইন্দ্রজিৎ বর্মন (১৯)।

আরও পড়ুন : ভোলায় গাজা‌ গাছসহ নারী আটক

মৃত সুজনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। তার বাবার নাম বিরেন্দ্র চন্দ্র বর্মন। সুজন পরিবারের সঙ্গে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামে বসবাস করতেন। সুজন তার স্ত্রী-সন্তান ও ভাগনেকে নিয়ে তার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। সুজন মোহনগঞ্জে মিলন শিল্পালয় নামের এক সোনার দোকানে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

অটোরিকশার যাত্রী ইন্দ্রজিৎ বর্মন বলেন, ভোরে তিনি তার মামা, মামী এবং তার মামাতো বোনসহ চারজন একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নেত্রকোণা সদরের কান্দুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন বর্মনসহ সিএনজি যাত্রী সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ১

নেত্রকোণা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আব্দুস সালাম জানান, সকালে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপের ড্রইভার পলাতক রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা