সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: রান্নাঘরে কাজ করছিলেন ২ বছরের শিশু মুনতাহার মা এবং এ সময় শিশু মুনতাহা খেলার ছলে পুকুরে নেমে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মায় নেমে ৩ শিশুর মৃত্যু

সোমবার (২৪ জুন) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনতাহা ওই গ্রামের রাসেল ফকিরের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো মুনতাহার বাবা রাসেল ফকির শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। অন্যদিকে তার মা রান্নাঘরে কাজ করতেছিলেন। এসময় শিশু মুনতাহা তার দাদা ইদ্রিস ফকিরের ঘরের বারান্দায় বসে খেলাধুলা করছিল। এরপর সে সকলের চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে পুকুর পাড়ে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর খোঁজাখুঁজি শেষে তাকে পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এরপর কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেন জানান, শিশু মুনতাহাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল তার স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, মুনতাহা নামে কোনো শিশুর পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা