সংগৃহীত
সারাদেশ

পুকুরে ধরা পড়ল রাসেলস ভাইপার

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ১ কৃষকের জালে ধরা পড়েছে ১টি রাসেলস ভাইপার সাপ। এই সাপটির দৈর্ঘ্যে ৫ ফুট।

সোমবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের নুর হাওলাদার বাড়ির পুকুরে এই সাপটি ধরা পড়ে।

আরও পড়ুন: মরিচ ক্ষেতে চালকের লাশ

কৃষক নুর হাওলাদার সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে এবং আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এই সময় সাপটিকে ১ নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। কিন্তু সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

কৃষক বলেন, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী ১ম দেখেন। এরপর আমাকে জানালে আমি এটিকে উদ্ধারের চেষ্টা করি। এই সময় আমার স্ত্রীর কথায় আমি সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। কিন্তু এটি এখনো জীবিত অবস্থায় আছে। এর পরে সাপটিকে ১টি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। এখন বন বিভাগ বা কেউ সাপটিকে সুস্থ করে বনে অবমুক্ত করে দিতে পারলে তাদের দিয়ে দেব।

আরও পড়ুন: জয়ন্তী অনুষ্ঠানে ২ গ্রুপের সংঘর্ষ

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, খবর পেয়ে আমাদের ১টি টিম ঘটনাস্থল যাচ্ছে এবং সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করব। সবাইকে এই সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও কাউকে সাপে কামড়ালে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এ সময় সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে অনেক উপকারী বন্ধু আমাদের জীব বৈচিত্র্যের জন্য যা খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা