সংগৃহীত ছবি
সারাদেশ

ফেনীতে বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি: ফেনী জেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার উত্তর কাশিমপুর হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কালামিয়া নতুন বাড়ির নূর করিমের ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসায় ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাবার সঙ্গে গরু নিয়ে উত্তর কাশিমপুর নিলানজলায় যান আনোয়ার। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভাঙা ব্রিজ থেকে পড়ে নিহত ১

উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সুপার মো. কামাল উদ্দিন জাফরি বলেন, আনোয়ার মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলে হিসেবে অনেক ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে সবাই শোকাহত।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানতে পারব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা