সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে অভিযানে ৮ জন গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭ আসামি ও নিয়মিত মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল যুবকের

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভেন্ডারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র জাহাঙ্গীর আলম (৫৮), জাহাঙ্গীর আলমের মেয়ে মাজেদা বেগম (৪৫), হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোস্তারী জাহান (৪৭), ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান (৪৫), গছদ্দি শেখের পুত্র রফিকুল ইসলামন(৪৮), একই এলাকার আলতাফ উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ (৬২) ও পৌরসভার নারিকেল বাড়ী কানিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মে) মধ্য রাতে উলিপুর থানার এস আই মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলায় লিটন মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট নিহত নারী

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা