সংগৃহীত
সারাদেশ

যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: যশোর জেলায় আলী হোসেন (৩৫) নামে ১ যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ জুন) রাত ১টার দিকে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট

নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক ছিলেন।

নিহতের বাবা রহমত আলী জানান, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম। আমার ছেলে বাইরে ছিল। এ সময় হঠাৎ আশপাশের লোকজন এসে আমাকে জানায়, আমার ছেলেকে কারা যেন গুলি করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তেতুলতলা মোড়ে কয়েকজন মোটরসাইকেলে এসে আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে গেছে।

আরও পড়ুন: দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

তিনি আরও জানান, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। নির্বাচন নিয়ে একই এলাকার ঘোড়া সমর্থক নবাব মেম্বার গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা