সংগৃহীত
সারাদেশ

ট্রেনের বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের ১টি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রাম-জামালপুর আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গচাহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ-ঢাকা আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩ টায় গচিহাটা সিগনাল পয়েন্টে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় বগি লাইনচ্যুতের কারণ বা এর ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় দিকে গচিহাটা সিগন্যাল পয়েন্টে টেম্পিং কারের সাথে টুলভ্যানের ১টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

আরও পড়ুন: ভারতীয় ১৪ ট্রাক চিনি জব্দ

তিনি আরও বলেন, এই ঘটনায় রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেছেন। এ সময় লাইনচ্যুত বগির চাকা লাইনে ওঠানোর পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা