সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সহরের পাহাড়তলী থানা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় শারমিন আক্তার (২২) ও মেহেদী হাসান আরিফ (২৮) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় অভিযানে গ্রেফতার ২২

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১২টায় হকক্কানী পেট্রোল পাম্পের পাশের ছোট ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে।

স্থানীয়রা বলেন, হতাহত ২ জনেই একই এলাকার বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম জেলার আইন কলেজের শিক্ষার্থী শারমিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেহেদী। দুর্ঘটনার মোটরসাইকেলটি নিহত শারমিনের ছিলো। এতে ধারণা করা হচ্ছে যে, নিহত শারমিন ঐ সময় গাড়িটি চালিয়েছিলেন।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, জেলার পাহাড়তলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত ২ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা