সংগৃহীত ছবি
সারাদেশ

বিএসএফের গুলিতে আহত ১

জেলা প্রতিনিধি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে নবিউল ইসলাম (৩০) নামে বাংলাদেশি এক চোরাকারবারি জখম হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

নবিউল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, বিএসএফের ছোড়া ছররা গুলিতে একজন আহত হয়েছেন বলে জেনেছি। হতে পারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন তিনি। তার নামে তিনটি মামলা রয়েছে। দুটি মাদক মামলা ও একটি বিজিবি সদস্যদের ওপর হামলার মামলা।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদার বাড়াদি সীমান্তের ৭৯/৮০ নং পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করেন নবিউল ইসলাম। কাজ শেষে ফেরার সময় ভারতের নদিয়া জেলার বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে ছররা গুলি বর্ষণ করেন তারা। এতে নবিউল ইসলামের শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়। সেই অবস্থায় সীমান্ত পার হয়ে বাড়ি চলে আসেন নবিউল ইসলাম। পরে পরিবারের সদস্যরা রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তাকে।

আরও পড়ুন: ৩ দিন ঝুলিয়ে রেখে মায়ের দাফন

অপরদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন নবিউল ইসলাম বলেন, রাতে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীর পাড়ে বসে ছিলাম। এরমধ্যেই হঠাৎ করেই আমার শরীরে কিছু একটা পড়ার শব্দ হয়। এরপরেই শরীরে জখম দেখি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় জানান, তার শরীরে কিছু একটা আঘাত হয়েছে। তার চিকিৎসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা