সংগৃহীত
সারাদেশ

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে

জেলা প্রতিনিধি: ৭৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে চলছে আখাউড়া ও কসবা উপজেলায় ২য় ধাপে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২১ মে) সকাল (৮টা- ৪টা) পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলবে।

আরও পড়ুন: ২য় ধাপের ভোট গ্রহন আজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোট ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি এবং আখাউড়া উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, যেকোনো ঝুঁকি এড়াতে অফিসারসহ ২ উপজেলায় মোট ১ হাজার ২৯ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও কসবা উপজেলায় মোবাইল টিম ৩৩টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম ১টি ও স্পেশাল মোবাইল টিম ১৫টি থাকবে। অন্যদিকে আখাউড়া উপজেলায় মোবাইল টিম ২০টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম ১টি ও স্পেশাল মোবাইল টিম ১২টি থাকবে। তার সাথে র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

তথ্য মতে জানা যায়, ২ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম জানান, এ নির্বাচনে আইনশৃংঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি মোট ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা