সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ৩

সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পূর্ব জোয়ান এলাকার মো. বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোমিন আলী প্রামানিক জানান, সোমবার সকালের দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১ টার দিকে কানে হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় ২৪৪ নং ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা