ছবি: সংগৃহীত
সারাদেশ

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম হালদার বলেছেন, আগামী ২১ মে মা-বোন সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সীল মারার দিন আর নেই।

আরও পড়ুন: সাংবাদিক-পুলিশকে মারধর, চেয়ারম্যান গ্রেফতার

আমরা আপনাদের পাশে আছি। আর কখনো ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ সীল মারার সুযোগ পাবে না, ভবিষ্যতেও পাবে না ইনশাল্লাহ্। আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।

শনিবার (১১ মে) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পশ্চিম সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে উঠান বৈঠকে তার হেলিকপ্টার মার্কায় ভোট প্রার্থনা করে তিনি এ কথা বলেন।

মো. আরিফুল ইসলাম হালদার বলেন, এখানে যারা আছেন সবাই আমার পিতার সমতুল্য। আপনাদের সাথে আমার পিতার সুসম্পর্ক ছিল। আপনারা অনেকেই জানেন বা জানেন না, আমি এ সোনারং স্কুলে লেখাপড়া করছি।

আরও পড়ুন: ভালুকায় ভুমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

তাই এখন আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। আমাকে হেলিকপ্টার মার্কায় একটি ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দেবেন। জয়ী হলে সোনারং-টঙ্গীবাড়ি কোনো রাস্তার কাজ হলে, প্রথমেই আপনাদের এলাকার রাস্তার কাজ হবে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন চুন্নু সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার, জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী, জশলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফ হালদার, বিশিষ্ট সদারুল হক, সোনারংয়ের কৃতিসন্তান আব্দুল হাই সরকার, ফজলুল হক ও শামীম বেপারী প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা