সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ৪ জনের

জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুুুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

শনিবার (১১ মে) সকালে উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পরে ৩ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন : শুকনো মরিচ চরের মানুষের লাল সোনা

নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা কুহালদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম শেখ (৪০), তার ভাই নাজমুল শেখ (৩৫) ও ৮ বছর বয়সী ছেলে মুরসালীন।

আহত মুরসালীনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে এবং অপর দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আরোহীর

অপরদিকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কৈডুবি সদরদী এলাকায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ভাঙ্গা কেএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তীর (১৭) মৃত্যু হয়। নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা