ছবি : সংগৃহিত
সারাদেশ

গুলিবিদ্ধ আ’লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৪৮) দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরও পড়ুন: ময়লার ঝুড়িতে মিলল সোনার বার

নিহত শিকদার মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম হোসেন শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কুন্দশী গ্রামের ছমির শিকদারের বাড়িতে সালিশ বৈঠকের উদ্দেশ্যে লোহাগড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে রওনা হন শিকদার মোস্তফা কামাল। রাত সাড়ে ৮টার দিকে ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কুমার কুন্ডু জানান, মোস্তফা কামালের বুক ও পিঠে গুলির চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ওসি কাঞ্চন কুমার রায় জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা