মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি
সারাদেশ

‘সম্পদ সৃষ্টি ও দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন।
তার জন্ম শতবর্ষ মুজিববর্ষে সরকার দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে খুলনার মহেশ্বরপাশা সিএসডি চত্ত্বরে মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। পরে শিরোমণি পুলিশ টেনিং সেন্টার চত্ত্বর ও বাংলাদেশ ক্যাবলস শিল্প লিমিটেড চত্ত্বরেও গাছের চারা রোপণ করেন তিনি।

মেয়র বলেন, দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

মুজিববর্ষে সকলকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহেশ্বরপাশা সিএসডি’র ব্যবস্থাপক মো. মকলেচ আল আমিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ফিরোজ ও সাধারণ সম্পাদক এস এম শাহ আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা