চায়না চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু
সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রশান্ত কথা :

বাংলাদেশে অন্যতম ব্যস্ত নৌবন্দর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নতুন চায়না চ্যানেল দিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে একটি ফেরি ছেড়ে যায়। ছোট ও মাঝারি টাইপের ৪ থেকে ৫টি ছোট ফেরির সাহায্যে ফেরি সার্ভিস সীমিত পরিসরে সচল করা হয়েছে।

নতুন চায়না চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা একটি ফেরি যানবাহন নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাঠে পৌঁছায়। চ্যানেলটি স্বাভাবিক থাকায় বিআইডব্লিউটিসি সকাল সাড়ে ৭টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যাওয়ার অনুমতি দেন। ফেরি সার্ভিস বিপর্যয়ের কারণে বর্তমানে ঘাট এলাকায় তেমন যানবাহন নেই বললেই চলে।

গত ৩ সেপ্টেম্বর নাব্য সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। এরপর বেশ কিছুদিন ড্রেজিং করে সচল করা হয় ফেরি চলাচলের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি। নদী ভাঙন আর নাব্য সংকটের কারণে এই রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টার দিকে আবারও নাব্য সংকটের কারণে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার পালেরচর নামের চ্যানেল দিয়ে ফেরি সার্ভিস শুরু করা হয়। এরপর আবারও বৃহস্পতিবার সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। পরে পদ্মা সেতুর ২৫ নম্বর পিলার সংলগ্ন নতুন চ্যানেল চায়না চ্যানেলের খননের কাজ শুরু হয়। নতুন চ্যানেল চায়না চ্যানেলের খননের পর আজ থেকে শুরু হলো আবারো ফেরি চলা চল। এখন দেখার বিষয় কতক্ষণ সচল থাকে নতুন এই চায়না চ্যানেল।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা