সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম

শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী এলাকার আরশেদ প্রামাণিক (৬০)।

আরও পড়ুন : কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, যুগ্নীদহ এলাকায় একটি মাটিবাহী ডাম্প ট্রাক চাপায় নার্গিস খাতুন নামে এক পথচারী নিহত হন। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘাবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এ সময় আরেকটি মোটরসাইকেল এসে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত হন। ঘটনা দুটিতে আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় আনা হয়েছে। আরেকটি ট্রাককে আটকের চেষ্টা চলছে।আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা