ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে স্টপেজের দাবিতে মানববন্ধন 

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে রেল স্টেশনে স্টপেজের দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালি

রোববার (৫ এপ্রিল) ভোরে চন্দনা কমিউটার রেলের (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতুর সভাপতিত্বে শহরের ফরিদপুর রেল স্টেশনের আগেই রেললাইনে ট্রেন আটকে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরের সদস্য ইকবাল হোসেন, সোহান আলী ও আরিফ শেখসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও পড়ুন: ফুডপ্যান্ডার সেলেব্রেইট মাদার্স ডে ক্যাম্পেইন

বক্তারা বলেন, ফরিদপুর একটি প্রাচীন জেলা শহর এবং অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে। স্বল্প খরচ ও অল্প সময়ে তারা এ রেলে যাতায়াত করতে পারে।

কিন্তু স্টপেজ না থাকায় যাতায়াতের সুবিধা বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। এ রেলে যাতে ফরিদপুরবাসী সুবিধা পেতে পারে সেজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) রেল দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা