সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার নগরকান্দায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অফিস কক্ষে রাখা গ্যাসের সিলিন্ডার লিকেজের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান জানান, স্কুল বন্ধের পরে বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বোর্ড, তার, চেয়ার, মূল্যবান কাগজপত্র,ডিজিটার হাজিরা মেশিন লাইট,ফ্যানসহ বেশ কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি। পরবর্তীতে তদন্তের সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা