সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) ও জামিলা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি ও গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামিলা আক্তার দুর্গাপুর এলাকার আবদুল বারেকের মেয়ে এবং আব্দুল্লাহ বামনকাঠি এলাকার রফিক হাওলাদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহ বাবার সঙ্গে গরু আনতে মাঠে যেতে চাইলে বাবা রফিক হাওলাদার ছেলেকে বাড়িতে রেখে মাঠে চলে যান। গরু নিয়ে বাড়ি ফিরে ঘরের পেছনে পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখেন। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে জামিলা প্রতিদিনের মতো খেলাধুলা করতে বসতঘরের পেছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে কোথাও দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ হাসান খান বলেন, দুপুরে পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসছিল। তাদের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেছে, পানিতে পড়ে নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা