ছবি: সংগৃহীত
সারাদেশ

বিয়ের গেইটে থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু

সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টার সাড়ে দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন মোহাম্মদ খোকন একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে। তিনি বিয়ের ডেকোরেশনের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেইট মিস্ত্রীর কাজ করতেন।

আজ দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সাথে একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল।

আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়। ধারণা করছি, স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা