ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে বিজিপির গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ এলোপাতাড়ি গুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় ২ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: চট্টগ্রামে মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ও দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৫)। তাদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। আজ দুপুরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র বলেন, ফারুকের শরীরে ৩টি গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

স্বজনদের বরাতে সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফ নদীতে যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিজিপি। এতে ২ জন গুলিবিদ্ধ হয়। তবে জেলেরা বাংলাদেশের জলসীমায় ছিলেন বলে দাবি তাদের।

এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে বাংলাদেশ সীমান্তে চলমান অস্থিরতায় আজ সকাল থেকে নাফ নদীতে কোস্টগার্ডের টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তার পরিদর্শনের মধ্যেই এ ঘটনা ঘটল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা