ছবি: সংগৃহীত
সারাদেশ

কুয়াকাটায় ৩ দিনব্যাপী জলকেলি উৎসব শুরু

নিনা আফরিন, পটুয়াখালী: পুরনো বছরকে বিদায় দিয়ে রাখাইনদের নতুন বছর-১৩৮৬কে স্বাগত জানাতে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের হাজার বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব।

আরও পড়ুন: গরমে স্বস্তির পানীয় মিন্ট লেমোনেড

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা সাংগ্রাইন উৎসব উদযাপন কমিটি আয়োজিত ৩ দিনব্যাপী এ উৎসব শুরু হয়। উৎসবে গান, নিত্য, জলকেলিতে মাতোয়ারা হয়ে ওঠেন রাখাইন তরুণ-তরুণীসহ নানা বয়সের নারী-পুরুষ।

এর আগে বেলা ১১ টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ফলে রাখাইনদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরাও এ উৎসব উপভোগ করছেন।

কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালের তালুকদার ও কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস ব্যাপারিসহ আরও অনেকে।

রাখাইন তরুণ অং নয় তালুকদার বলেন, আমাদের রাখাইন নতুন বছর আজ থেকে শুরু হয়েছে। সেই উপলক্ষে আমরা সাংগ্রাই জলকেলি উৎসব করছি।

হাজার বছর ধরে আমাদের রাখাইন সম্প্রদায় এ অনুষ্ঠান পালন করে আসছি। এ উৎসব আমাদের রাখাইন তরুণ-তরুণীসহ সকলের কাছে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব।

কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন জানান, জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না। এ অনুষ্ঠানের আয়োজন করতে মোটা অংকের টাকা খরচ হয়।

আমার বিভিন্ন মাধ্যমে অনুদান নিয়ে কুয়াকাটায় আয়োজন করছি এবং প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করবো, সেই প্রত্যাশা রাখি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা