সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে জনগণের দ্বার প্রান্তে সৈয়দ আবুল কাশেম

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে কর্মী-সমর্থক নিয়ে জনগণের দ্বার প্রান্তে যাচ্ছেন সৈয়দ আবুল কাশেম।

আরও পড়ুন: খাদ্যপণ্যের ১২ গুদামে আগুন

বুধবার (১৭ এপ্রিল) বিরতিহীন সকাল থেকে ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘর-বাড়ি,দোকানপাট ঘুরে লিফলেট বিতরণ করেন ও এলাকার মানুষের মাঝে কুশল বিনিময় করে জনগণের দ্বারেদ্বারে গিয়ে আনারস মার্কায় ভোট দেওয়ার কথা বলেন তিনি।

সৈয়দ আবুল কাশেম লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। তিনি নির্বাচনে লড়ছেন আনারস প্রতীক নিয়ে। জানা যায়, দক্ষিণ হামছাদি ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। নির্বাচন আগে থেকে বিভিন্ন দান-অনুদান করায় প্রশংসা পাচ্ছেন তিনি। এলাকায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে গেছেন তিনি।

আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ২

সৈয়দ আবুল কাশেমের সাথে কথা বললে তিনি বলেন, এই ইউনিয়ন যতগুলো পাকা রাস্তা দেখছেন সবগুলো আমার ভাইদের সুপারিশের মাধ্যমে আমি করিয়েছি। ভোটাররা যদি আমাকে তাদের মুল্যবান ভোট প্রদান করে আমি তাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিবো!

তিনি আরো বলেন, চেয়ারম্যানেরা ভোট আসলেই শুধু জনগণের কাছে যায়, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে সব সময়ে মানুষের পাশে থাকবো। জনগণ কেনো চেয়ারম্যান কে খুঁজবে, আমি নির্বাচিত হলে আমি জনগনকে খুঁজে নিবো। এই ইউনিয়নকে ডিজিটাল করার লক্ষ্যে আমি কাজ করে যাবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা