সংগৃহীত ছবি
সারাদেশ

টাঙ্গাইল শহরে কক‌টেল বি‌স্ফোরণ

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে‌ছে। এতে মানুষজনের ম‌ধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন: খাদ্যপণ্যের ১২ গুদামে আগুন

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি‌নি‌টের দি‌কে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শ‌ব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌স্ফোরিত হয়। ঘটনার পর পু‌লি‌শের মোটরসাইকেলের মোবাইল টিম শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে টহল দেয়। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি ক‌রে।

জানা যায়, জেলা আওয়ামী লী‌গের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্প‌তিবার সকালে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমা‌বে‌শের ডাক দেয়। অপর‌দি‌কে একই সম‌য়ে আওয়ামী লী‌গের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়।

আরও পড়ুন: হবিগঞ্জে বাসচাপায় নিহত ২

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লোকমান হো‌সেন জানান, রা‌তে কে বা কারা এসব ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পৌরসভার সাম‌নে থে‌কে কক‌টেল সদৃশ্য দুইটি বি‌ষ্ফোরক পাওয়া গে‌ছে। তদন্ত করা হ‌চ্ছে। শহ‌রে পু‌লি‌শি তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা