সংগৃহীত
সারাদেশ

নারী শ্রমিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইলে নাজমা আক্তার (৪০) নামের এক নারীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: শরীয়তপুরে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল বাইপাস রোডের পশ্চিম পাশে বড়বড়িয়া নামক স্থানে এই হত্যার ঘটনা ঘটেছে।

নিহত নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে।

স্থানীয়রা বলছে, ৪ সন্তানের জননী ঐ নারী ও তার স্বামী আব্দুল মন্নান শ্রমিকের কাজ করতেন। গত বুধবার রাতে স্বামী-স্ত্রী বিলেরপাড় দিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পুলিশ পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরমে জনজীবন বিপর্যস্ত

তিনি বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টি অনুসন্ধান চলছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেফতারের অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা