ছবি: সংগৃহীত
সারাদেশ

শিবগঞ্জে তেলের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তেলের গোডাউন পুড়ে গেছে। এ সময় পাশে থাকা একাটি খামারের ২টি গরু আগুনে পুড়ে মারা যায়।

আরও পড়ুন: ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে শিবগঞ্জের মোকামতলার পাকুরতলা রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেলের গোডাউনে এ ঘটনা ঘটে।

মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুর গফুর। এ দোকানের পেছনে তার তেল ও গ্যাসের গোডাউন, খামার ও বাসভবন রয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৫টার দিকে তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। সেখানে তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

আগুনের খবর পেয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম সহায়তার জন্য এগিয়ে আসে।

মোট ৬টি ইউনিটের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নেভানো সম্ভব হয়। তবে এরই মধ্যে ২টি গরু, তেলের লরি ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

আব্দুল গফুর জানান, গোডাউনে ৮০-৯০ ব্যারেল তেল ছিল। সব পুড়ে গেছে। দুটি গরু মারা গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা ৬টি ইউনিট এখানে কাজ করেছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এটা নিয়ে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা