ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে জেলা প্রশাসনের উদ্যােগে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের কয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্ভোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তাধর।

এ সময় নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। নানা আয়োজনের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেয়া হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক ঘটনার প্রভাব বাজারে পড়বে

কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, অতীতের সকল দুংখ-কষ্ট-গ্লানিকে মুছে ফেলে, সবার কল্যাণ কামনা করে এ নতুন বছরকে বরণ করে নেয়ার গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ।

নববর্ষ উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। সবাই যেন নির্বিঘ্নে এ উৎসবমুখর দিনটি আনন্দের সাথে পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।

আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন

নববর্ষ উদযাপন উপলক্ষে পৌরসভা এলাকার এক বাসিন্দা দীপ্ত জানান, সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পহেলা বৈশাখের জন্য। কারণ বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই নববর্ষ।

মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, হালখাতা, আড্ডা এবং নতুন জামা পরিধানের মধ্যে দিয়ে নতুন বছরকে আহ্বান জানানো ও বরণ করে নেয়া হয়।

আরও পড়ুন: ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

এ সময় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি হয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নববর্ষ উদযাপনকারী সর্বস্তরের জনগণ।

শোভাযাত্রা ও আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উপভোগ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ আনন্দমুখর উৎসবে অংশ নেয় সকল শ্রেণী পেশার মানুষ, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা