বরিশাল সিটি করপোরেশন
সারাদেশ

নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণে ৬৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নকশার শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের দায়ে চার ভবন মালিককে মোট ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করেছে বরিশাল সিটি করপোরেশন। অভিযুক্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা করপোরেশনের তহবিলে জমা দিতে চিঠি পাঠানো হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হােসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

ইসরাইল হােসেন জানান, সিটি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম এ জলিল সড়কের আজিজ রহিম প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বহির্ভূতভাবে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি সিটি করপোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাকে পাঁচ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়।

একই সড়কের রেজিন উল কবির প্ল্যানের শর্ত ভঙ্গ করে ১০তলা আবাসিক ভবন নির্মাণ শুরু করেন। তাকে ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।

১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯তলা আবাসিক ভবন নির্মান করেছেন। তাকে চার লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়েছে।

১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্বপাশের ১নং পুল সংলগ্ন এলাকার আবদুল হাই ১৫তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করেন। তাকে ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা