পুলিশ বক্সকেও রেহাই দেননি ভ্রাম্যমাণ আদালত
সারাদেশ

পুলিশ বক্সকেও রেহাই দেননি ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তর সিটিতে অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দুই শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আইন অমান্য করায় পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অনেকেই ব্যবসা করতে লাইসেন্স নিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের, অথচ প্রতিষ্ঠান খুলে বসে আছেন উত্তর সিটি এলাকায় । প্রতিষ্ঠানের সাইনবোর্ডের জন্য নেওয়া হয়নি অনুমতিও।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়মের এ চিত্র।

রাজধানীর গুলশান বনানী ও বাড্ডা এলাকায় একযোগে চলে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ অভিযান। এ সময় গুলশান এলাকার নামি-দামি সব প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এমনকি ফুটপাত দখল করে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ বলেন, ‘বিজ্ঞাপন প্রদর্শনী কর দিতে হবে। যেই লাগাবে তার ট্যাক্স দিতে হবে। না দিলে ভেঙে ফেলবো।’

অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান।

উত্তর সিটির মেয়র বলেন, দক্ষিণের লাইসেন্স দিয়ে উত্তরে, আর উত্তরের লাইসেন্স দিয়ে দক্ষিণে চালানো হচ্ছে।

ভবনে যেকোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড ব্যানার ও প্যানাফ্লেক্স এলইডি প্রদর্শন করলে সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ অনুসারে ট্যাক্স দিতে হয়।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা