নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
সারাদেশ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: রাজাপুরে নির্মাণাধীন ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন নির্মাণ শ্রমিক মো. শহিদুল ইসলাম (৩৫)।

নিহত শহিদুল ফরিদপুর সদর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখের পুত্র।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. রিপন ও মোমেন জানান, নির্মাণাধীন ভবনের ৫মতলার ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলাম (পিলার) ঢালাই দিচ্ছিলেন। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। পাইপ ছাড়াতে গিয়ে হাত ফঁসকে নিচে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হন তিনি। স্থানীয়রা শহিদুলকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা না করেই ভবন মালিক আবুল বাসার মিজান ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বার বার সতর্ক করা হলেও তাদের কথার কোনো গুরুত্ব দেননি তিনি।

তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয়রা আরো বলেন, বিচারের অভাবে এ ধরনের কাজ করেও পার পেয়ে যাচ্ছেন ভবনের মালিকরা। আর বার বার এ ধরনের ঘটনা ঘটছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা