সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ মাদক কারবারি রবিন গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের নিজ মুরগির খামার থেকে মো. রবিউল ইসলাম রবিন (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আরও পড়ুন : কেএনএফের আরও ২ সদস্য আটক

রবিন কাজী বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবলু কাজীর ছেলে। তার গ্রামের বাড়ি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সারন্দি গ্রামে।
গ্রেপ্তারের ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুশাডাঙ্গা গ্রাম থেকে রবিউল ইসলাম রবিনের নিজ মালিকানাধীন মুরগির খামারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিউল ইসলাম রবিনকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা