সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাতাসের দুর্গন্ধে ডোবায় মিলল মরদেহ

সোমবার (৮ এপ্রিল) নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) এবং কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।

আরও পড়ুন : ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

পুলিশ ও পরিবার জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে সিনজিচালিত অটোরিকশাযোগে সাথী আক্তারের ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোণা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তাতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইদ্রিস আলীর মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা