সংগৃহীত
সারাদেশ

জমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করণের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নুনিয়াগাড়ি মৌজার অধিগ্রহণকৃত জমি-স্থাপনার টাকা দীর্ঘদিনেও না পেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন : অভিমানে কিশোরীর আত্মহত্যা

রোববার (৩১ মার্চ) দুপুরে চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

মানববন্ধনে সুরুজ হক লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন- জমি মালিক জালাল উদ্দীন, মশিউর রহমান, ফরহাদ মণ্ডল, মোস্তাফিজুর রহমান ইভেন, সুমন সরকার, আজিজার রহমান প্রমুখ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জের বজ্রপাতে কৃষকের মৃত্যু

এ সময় বক্তারা বলেন, যথারীতি নিয়মমাফিক আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে।

আমরাও জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে নিজ খরচে আমাদের স্থাপনা সরিয়ে নিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় টাকার জন্য ঘুরে কোনো ফল মিলছে না।

আমাদের দেই-দিচ্ছি বলে নানাভাবে হয়রানি করা হচ্ছে। জমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের কাছে ৫% হারে উৎকোচ দাবি করছেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

তারা আরও বলেন, অনেক জমি মালিকের সবটুকু জমিসহ স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে। আজ তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তারা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি অদৃশ্য কারণে এলাকায় কর্মহীন হয়ে পড়া সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকাও আটকে রাখা হয়েছে।

এমতাবস্থায় আসন্ন ইদুল ফিতরের আগে অধিগ্রহণকৃত জমি মালিকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টাকা প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

অন্যথায় সরকার নির্ধারিত টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনসহ মহাসড়কে চলমান কাজ বন্ধের হুমকি দেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা